আলোকচিত্রে ঊনিশের বাংলাদেশ

আলোকচিত্রে ঊনিশের বাংলাদেশ

রাকিবুল হাসান :

স্মৃতি শব্দ দিয়ে যেমন ধারণ করা যায়, তেমনি ধারণ করা যায় ক্যামেরায়, আলোকচিত্রে। ঘটনার পুরো বর্ণনা পড়তে হয় না, এক মূহুর্তের ছবি দেখলেই চোখে ভেসে ওঠে ঘটনার ইতিবৃত্ত। দুই হাজার উনিশের এমন কিছু ছবি দিয়ে সাজিয়েছি আমাদের এই এলবাম, যেন এলবামের ছবিগুলো দেখে আপনারও কিছু মনে পড়ে। স্মৃতির ভীড়ে অনেক স্মৃতি হারিয়ে যায়। অ্যালবামের গুটিকয়েক ছবি সেই স্মৃতিগুলো সযত্নে বুকে পুষে রাখে। আমাদের স্মৃতিময় গ্যালারিতে আপনাকে স্বাগতম।

লাল লাল রক্ত নৃশংসতার গল্প বলে। নবিকে কটূক্তিকারীর শাস্তির দাবিতে তৌহিদি জনতা ভোলার বোরহানুদ্দিনে সমাবেশে উপস্থিত হলে গুলি চালায় পুলিশ। শহিদ হন চারজন। আহত হন শতাধিক।

ভোলা হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল ঢাকা। বাইতুল মোকাররমের উত্তর গেইটে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ।

২৫ আগস্ট, রোহিঙ্গাদের সমাবেশ। যেন মানুষের পাহাড় আকাশ ছুঁয়েছে; সাহসে, দাবিতে, প্রতিবাদে।

টুপি-পাঞ্জাবির শুভ্র সমাবেশ, ৬ ডিসেম্বর। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ১০ম বছরপূর্তি।

৭ ডিসেম্বর, আল্লামা আশরাফ আলীকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আল্লামা আশরাফ আলী একান্তে মন্ত্রীকে বললেন, ‘৫৭ দেশে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। আপনারাও ঘোষণা করুন।’

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার হত্যায় মোনাজাত হয়ে উঠেছিল আন্দোলনের ভাষা। ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয় আবরার ফাহাদের গায়েবানা জানাজা। জানাজায় ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক ‍নুরুসহ আন্দোলনরত হাজার হাজার শিক্ষার্থী অংশ নেন। জানাজার পর আবরারের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

Related image

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস লেখায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল বুয়েট ছাত্র আবরার ফাহাদকে। তাঁর নিথর দেহ হয়ে উঠেছিল হাজার তরুণের শোক-প্রকাশের প্রতিচ্ছবি।

পেঁয়াজের ঝাঁজে জনগণের নাকে-মুখে যখন জল, প্রতিবাদে মাঠে নামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ৭ ডিসেম্বর, বাইতুল মোকাররম উত্তর গেইট।

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভ। ১৮ সেপ্টেম্বর, সিলেট ধোপাদিঘি।

ভারতে অব্যাহত মুসলিম নির্যাতন, হত্যা এবং ইসকন ও প্রিয়া সাহার দৌরাত্ম্যের প্রতিবাদে ইসলামি আন্দোলনের ভারতীয় দূতাবাস ঘেরাও, ৩০ জুলাই।

২৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। প্রতিবাদে তখন আরেকবার মুখ খুলেছিল ইসলামি রাজনৈতিক দলগুলো।

No photo description available.

চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ ময়দানে শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফীর আহ্বানে অনুষ্ঠিত হয় হেফাজতে ইসলাম বাংলাদেশের শানে রেসালত সম্মেলন। ১২ ও ১৩ ডিসেম্বরের দুদিন ব্যাপী এ সম্মেলন উভয় দিনই পরিণত হয় জনসমুদ্রে।

শীতের মওসুমে দেশের প্রতিটা এলাকায় প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে ওয়াজ মাহফিল। এবার মাহফিল সিজনে খ্যাতিমান ওয়ায়েজদের প্রোগ্রামগুলোতে তীব্র শীত উপেক্ষা করেও মানুষের ঢল নামছে। এর মধ্যে তরুণ ওয়ায়েজ হিসেবে মাওলানা মিজানুর রহমান আজহারী ব্যাপক সাড়া ফেলেছেন। প্রচণ্ড শৈত্য প্রবাহ উপেক্ষা করে দিনের বেলায়ও তাঁর মাহফিলে জনতার ঢল নামে। চিত্রটি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় থানার ঘাট সংলগ্ন মাঠে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত মিজানুর রহমান আজহারীর বয়ান চলাকালে তোলা।

এই ছিল আমাদের ঊনিশের বাংলাদেশ। আগামী প্রজন্মের কাছে এই ছবিগুলোই ইতিহাস। ইতিহাসের শব্দগুলো বদলাতে পারলেও ছবিগুলো বদলানো যায় না। কেমন চোখ-বড়-বড়-করে তাকিয়ে থাকে। ভোলায় রক্তের দাগ, শিবির সন্দেহে পিটিয়ে মারা বুয়েটছাত্র আবরার ফাহাদের গায়ের ডোরাকাটা লালা দাগ—আপনি না চাইলেও আপনার চোখে ভেসে থাকবে। ভুলে না যাওয়ার জন্যই ছবিগুলো অ্যালবামে তুলে রাখা।

আগের সংবাদডকুমেন্টিং বাংলাদেশ: ফাতেহের ডেস্ক থেকে ধর্মীয় প্রশ্ন ও তথ্যের মোকাবেলা
পরবর্তি সংবাদ‘মাউতুল আলম’ : এ বছর যে আলেমরা গত হয়েছেন