পারভেজ মোশাররফকে ভারতের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দিলেন বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের সাবেক একনায়ক পারভেজ মোশাররফকে যখন মৃত্যুদণ্ডের নির্দেশ দিল পাকিস্তান, তখনই তাকে ভারতের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দিয়েছেন এক বিজেপি নেতা। ধর্মভিত্তিক নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) বিরুদ্ধে ভারতে চলমান বিক্ষোভের মধ্যেই নিজের টুইটারে এমন প্রস্তাব দিলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রামানিয়ান স্বামী। খবর খালিজ টাইমস।

বৃহস্পতিবার এক টুইটার পোস্টে সুব্রামানিয়ান স্বামী লিখেছেন, আমরা পারভেজ মোশাররফকে দ্রুত নাগরিকত্ব দিতে পারি কারণ তিনি দিল্লির একটি অঞ্চল দরিয়াগঞ্জে জন্মগ্রহণ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। সমস্ত স্ব-স্বীকৃত হিন্দুদের বংশধররা নতুন সিএএ-তে যোগ্যতা অর্জন করবে।

উল্লেখ্য, জেনারেল পারভেজ মোশাররফ সামরিক ক্যুর মাধ্যমে ১৯৯৯ সালে ক্ষমতা দখল করেন এবং ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। পাকিস্তানে ২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। মামলাটি ২০১৩ সাল থেকে চলে আসছে।

আগের সংবাদকেন ৬ হাজার সৌদি একাউন্ট বন্ধ করল টুইটার
পরবর্তি সংবাদশায়খুল হাদীসের সহধর্মিণীর ইন্তেকালে আল্লামা বাবুনগরীর শোক প্রকাশ