‘রাশিয়া যথেষ্ট চাপ দিলে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে পারে’

ফাতেহ ডেস্ক :

রাশিয়া যথেষ্ট চাপ দিলে হয়তো মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সোভিয়েত/রাশিয়ায় গ্রাজুয়েটদের পঞ্চম এশিয়ান কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের ওপর রাশিয়ার অনেক প্রভাব রয়েছে। তারা চাপ দিলে হয়তো মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবে। তখন নিপীড়িত এই মানুষগুলো একটা ভালো জীবনে ফিরে যেতে পারবে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রাশিয়া তথা সাবেক সোভিয়েত ইউনিয়নের (ইউএসএসআর) সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে। মুক্তিযুদ্ধকালীন এবং পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন আমাদের যে সমর্থন দিয়েছে তা ভোলার নয়। বাংলাদেশ রাশিয়ার সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের পরিধি আরও বাড়াতে চায়। এর ফলে দুই দেশের মানুষ উপকৃত হবে। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এখন ৮.১ শতাংশ। আমাদের অর্থনীতি এখন অনেক ভালো। যেকোনো পণ্য তৈরি করলে আমাদের এখানে তার মার্কেট প্রস্তুত রয়েছে।’

আগের সংবাদ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নিয়ে কী বলছেন ঢাবির অধ্যাপকেরা
পরবর্তি সংবাদনাগরিকত্ব আইনবিরোধী মিছিলে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে হামলা