তুরস্কের মেট্রোতে নিকাবীকে আক্রমণ, হিজাবীতে রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক :

নেকাব পরিহিত এক মুসলিম মহিলাকে অশালীন ভাষায় লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ইস্তাম্বুলের একটি মেট্রোতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, মেট্রোতে গাড়ির জন্য অপেক্ষা করার সময় কয়েকজন লোক তাকে উত্যক্ত করতে শুরু করে। এমনকি কালো নেকাব এবং বোরকায় পুরো শরীর আবৃত থাকার কারণে তাকে ‘তেলাপোকা’ বলেও কটূক্তি করে।

বিব্রতকর এই ঘটনা দেখে নেকাব পরিহিত মহিলার পাশে এসে দাঁড়ায় হিজাব পরিহিত কয়েকজন মহিলা। তারা তাকে বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষা করে।

প্রসঙ্গত, হিজাব কিংবা নেকাব পরিহিত মুসলিম মহিলারা বিভিন্ন দেশে বর্ণবাদীদের হাতে লাঞ্ছিত হন। কখনো মৌখিকভাবে, কখনো শারীরিকভাবে।

আগের সংবাদতুরস্কে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি শিক্ষার্থী
পরবর্তি সংবাদইমরান খানকে উইঘুর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বললেন আফ্রিদি