
আন্তর্জাতিক ডেস্ক
মালয়েশিয়ায় একটি মন্দিরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হবার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত এক নারীকে গ্রেফতার করেছে মালয় পুলিশ। সিসিটিভি ফুটেজে ওই ঘটনার দৃশ্য ধরা পড়ার পর তা স্যোসাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত নারীকে গ্রেফতার করেছে।
৪২ বছর বয়সী ওই নারীকে গ্রেফতারের পর পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। দেশটির একটি দৈনিক বলছে, মালয়েশিয়ার পেনাং প্রদেশের বাটারওর্থ শহরের একটি মন্দিরের শৌচাগারের কাছে এক ব্যক্তির সঙ্গে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন ওই নারী। এ সময় তার সঙ্গে আরও তিনজন পুরুষকে দেখা যায়।
এদের মধ্যে একজন মোবাইল ফোনে ঘটমান দৃশ্য ধারণ করেন। সিসিটিভি ফুটেজে এই দৃশ্য ধরা পড়ে। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে।
ভিডিও ভাইরাল হওয়ার পর মন্দির কমিটির প্রধান পেনাংয়ের বাটারওর্থ পুলিশের কাছে অভিযোগ করেন। সোমবার ফুটেজ দেখে ওই নারীকে গ্রেফতার করে পুলিশ।
