মুক্তিযোদ্ধাদের কবর পাকা করার উদ্যোগ নিচ্ছে সরকার

মুক্তিযোদ্ধাদের কবর পাকা করার উদ্যোগ নিচ্ছে সরকার

ফাতেহ ডেস্ক:

একই নকশায় প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর পাকা করে দেয়ার উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার বিকালে বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকায় বগুড়া সদর, আদমদীঘি ও গাবতলী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনের পর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আগামী জুলাই থেকে মুক্তিযোদ্ধা ভাতা ১৫ হাজার টাকা করা হবে। ২০২০ সালে প্রথম পর্যায়ে ১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাকে এক হাজার বর্গফুটের বাড়ি নির্মাণ করে দেয়া হবে। একই ডিজাইনের প্রতিটি বাড়ির জন্য ব্যয় হবে ১৬ লাখ টাকা। পরের বছর সমপরিমাণ বাড়ি দেয়া হবে।

এর মধ্যে বগুড়ার মুক্তিযোদ্ধারা প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৪৫০টি বাড়ি পাবেন। তবে যারা বিনা সুদে ১৫ লাখ টাকা ঋণ নিবেন তারা বাড়ি পাবেন না।

তিনি বলেন, বগুড়ার তালিকায় কোনো ভুয়া মুক্তিযোদ্ধা ও ভুয়া বীরাঙ্গনা থাকলে যাচাইয়ের মাধ্যমে তা বাতিল করা হবে। ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেয়া সম্ভব হয়নি; তবে জানুয়ারিতে অবশ্যই দেয়া হবে। মুক্তিযোদ্ধারা সরকারি যানবাহনে ফ্রি চলাচল করতে পারবেন। এছাড়া সরকারি হাসপাতালগুলোতে টাকা জমা দেয়া হয়েছে; মুক্তিযোদ্ধারা সেখানে ফ্রি চিকিৎসা পাবেন।

আগের সংবাদকয়েক লাখের মধ্যে মাত্র ৭ হাজার সৈন্যকে কাশ্মীর থেকে ফেরত নিচ্ছে ভারত
পরবর্তি সংবাদইরানে জঙ্গিবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত