মুনতাসীর মামুনের দাবি, বিএনপি-জামায়াত করলে কেউ মুক্তিযোদ্ধা থাকে না

মুনতাসীর মামুনের দাবি, বিএনপি-জামায়াত করলে কেউ মুক্তিযোদ্ধা থাকে না

ফাতেহ ডেস্ক:

দেশের বিতর্কিত ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন বলেছেন, বিএনপি করলে বা জামায়াত করলে কেউ মুক্তিযোদ্ধা থাকে না। যদি আপনি বলেন আমি মুক্তিযোদ্ধা ছিলাম; কিন্তু আপনি মুক্তিযোদ্ধা থাকলে তো মুক্তিযুদ্ধের পক্ষের দল ছাড়া অন্য দল করতে পারেন না। তাহলে মুক্তিযোদ্ধা থাকলেন কোথায়।

গত মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া মাঝাপাড়া এবং নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গণহত্যার স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মুনতাসীর মামুন বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় দেশের দুই লাখ নারী ধর্ষিত হয়েছেন বলা হলেও আসলে সে সময় ধর্ষণের শিকার হয়েছেন পাঁচ লাখের বেশি। আর আমাদের শহীদের সংখ্যা ৩০ লাখেরও ওপরে। গবেষণায় এমনই জানা যায়।

তিনি বলেন, আমরা যখন স্বাধীন হই, তখন বলা হতো নারী ধর্ষিত হয়েছে আট থেকে ১০ লাখ। এটি আমি রেডিওতে শুনেছি। দিনে দিনে এটি দুই লাখে নেমে আসে। অথচ গবেষণায় এসেছে, নারী ধর্ষিত হয়েছে পাঁচ লাখের ওপরে, হাইকোর্টের রায়ে এ সংখ্যাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

আগের সংবাদইউটিউবে ওয়াজের নামে মূর্খতার ছড়াছড়ি
পরবর্তি সংবাদনতুন করে কুরআন ও বাইবেল লিখতে যাচ্ছে চীন সরকার!