নতুন করে কুরআন ও বাইবেল লিখতে যাচ্ছে চীন সরকার!

নতুন করে কুরআন ও বাইবেল লিখতে যাচ্ছে চীন সরকার!

আন্তর্জাতিক ডেস্ক:

নতুন করে কুরআন ও বাইবেল লিখতে যাচ্ছে চীন সরকার! গেলো মঙ্গলবার ওয়াং ইয়াং-এর বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম লে ফিগারো জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং-এর নির্দেশনা অনুযায়ী যুগের চাহিদা ও সমাজতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে এসব ধর্মগ্রন্থের পুনর্লিখন করবে চীন।

প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বরে চীনে ধর্মীয় বিষয়াদি দেখাশোনার দায়িত্বে থাকা জাতিতত্ত্ব বিষয়ক কমিটির এক সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশ দেয়া হয়।

তবে এতে কোরআন বা বাইবলের কথা সরাসরি উল্লেখ না করলেও বেইজিং বলছে, ‘ধর্মগ্রন্থগুলোর নতুন সংস্করণে সমাজতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক কোনও উপাদান থাকবে না।’

চীনা কমিউনিস্ট পার্টির একজন ঊর্ধতন কর্মকর্তা জানান, মৌলিক ধর্মগ্রন্থগুলোর সব অনুবাদ পুনরায় মূল্যায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ গ্রন্থগুলোর নতুন সংস্করণে সমাজতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক কোনো তথ্য থাকলে তা সংশোধন বা পুনরায় অনুবাদ করা হবে।

আগের সংবাদমুনতাসীর মামুনের দাবি, বিএনপি-জামায়াত করলে কেউ মুক্তিযোদ্ধা থাকে না
পরবর্তি সংবাদরাখাইনে বিদ্রোহীদের হাতে সু চির আঞ্চলিক নেতা নিহত