জামিয়া রেঙ্গার মহাসম্মেলনে মুফতি তাকি উসমানি ও রফি উসমানির চিঠি

জামিয়া রেঙ্গার মহাসম্মেলনে মুফতি তাকি উসমানি ও রফি উসমানির চিঠি

ফাতেহ ডেস্ক :

২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত সিলেটের প্রাচীনতম দীনি বিদ্যাপীঠ জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শতবার্ষিকী উদযাপন ও দস্তারবন্দী সম্মেলনে আসতে না পারলেও, আগত মেহমানদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন মুফতি তাকি উসমানি এবং মুফতি রফি উসমানি। সম্মেলনে আগত মেহমানদের চিঠি দুটো পড়ে শুনানো হয়।

চিঠিতে মুফতি তাকি উসমানি লিখেছেন, ‘আমাকে জামিয়া তাওক্কুলিয়ার শতবার্ষিকী উদযাপন ও দস্তারবন্দী সম্মেলনে আসার দাওয়াত দেয়া হয়েছে। কিন্তু এই দিনগুলোতে আগে থেকেই আমার প্রোগ্রাম নির্ধারিত ছিল। আর ভিসা জটিলতাও আছে। এই মহতি জলসায় উপস্থিত হতে না পারায় আমি দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে দোয়া কামনা করছি।’

মুফতি রফি উসমানি চিঠিতে লিখেছেন, ‘আমি জামিয়া তাওক্কুকিয়ার শতবার্ষিকী সম্মেলনে আসার দাওয়াত পেয়েছি। ইচ্ছেও ছিল আসব। কিন্তু ভিসা না পাওয়ায় আসতে পারিনি। তাই এখান থেকেই আমি দোয়া করি—যেন এই সম্মেলন আল্লাহ তায়ালা কামিয়াব করেন। মুসলিম উম্মাহর হেদায়াত ও সংশোধনের মাধ্যম বানিয়ে দেন। আমিন।’

উল্লেখ্য, ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল সিলেটের প্রাচীনতম দীনি বিদ্যাপীঠ জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শতবার্ষিকী উদযাপন ও দস্তারবন্দী মহাসম্মেলন। এর আগে মঙ্গলবার শতবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

আগের সংবাদ‘মানবাধিকারের নামে অন্য দেশে আগ্রাসন চালায় আমেরিকা’
পরবর্তি সংবাদচলছে ইজতেমার প্রস্তুতি, ৭ জানুয়ারির মধ্যে ময়দানের কাজ সম্পন্ন করার নির্দেশ