ডাকসুতে হামলা, কারাগারে মুক্তিযুদ্ধ মঞ্চ নেতা মামুন, তূর্য ও শান্ত

ডাকসুতে হামলা, কারাগারে মুক্তিযুদ্ধ মঞ্চ নেতা মামুন, তূর্য ও শান্ত

ফাতেহ ডেস্ক :

ডাকসু ভিপি নুরুল হক নুরসহ অন্য ছাত্রদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা আল মামুন, ইয়াসির আরাফাত তূর্য এবং মেহেদি হাসান শান্তকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তিন দিনের রিমান্ড শেষে শনিবার ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করা হলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিনুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আগের সংবাদনূরানী তা’লিমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ
পরবর্তি সংবাদটুপি-হিজাব পরে গির্জায় প্রার্থনা, নাগরিক আইনের বিরুদ্ধে খৃস্টানদের প্রতিবাদ