আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গঠিত জার্মানির নাৎসি বাহিনীর ছায়া। শনিবার (২৮ ডিসেম্বর) এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন।
টুইট বার্তায় ইমরান খান বলেন, ‘এখনই বিশ্ব নেতারা বিষয়টি নিয়ে সচেতন না হলে আগামীতে আজাদ কাশ্মীরে গণহত্যা ঘটাবে ভারত। এতে নেতৃত্ব দেবে আরএসএস। কেননা আরএসএস ক্রমশ নাৎসি বাহিনীর ছায়া হয়ে উঠছে।’
টুইট বার্তায় পাক প্রধানমন্ত্রী দাবি করেন, যে মানসিকতা নিয়ে জার্মানিতে নাৎসি বাহিনী গঠিত হয়েছিল, এবার একই মানসিকতা নিয়ে চলছে ভারতের আরএসএস।
