আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, মামলায় আসামি এক হাজার

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, মামলায় আসামি এক হাজার

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সহিংসতার অভিযোগে অজ্ঞাতনামা এক হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রশাসন। ১৫ ডিসেম্বর বিক্ষোভের জেরে শনিবার এ মামলা করা হয়।

পুলিশের দাবি, এদিন আন্দোলনের নামে ভাংচুর, অগ্নিসংযোগ এবং প্রশাসনের ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে হামলা চালায় নিরাপত্তা বাহিনীর সদস্য। ছোড়া হয় টিয়ার গ্যাস, জল কামানা। এতে আহত হয় কমপক্ষে দেড়শ শিক্ষার্থী। এছাড়া ঘটনাস্থল থেকে আটক করা হয় একশ’ জনকে।

আগের সংবাদ২০২০ সালে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৫০০’র পরীক্ষা চালাবে রাশিয়া
পরবর্তি সংবাদনাগরিকত্ব আইন কখনোই প্রত্যাহার করা হবে না : বিজেপি মন্ত্রী