সিটি নির্বাচনে ৩৫ হাজার ইভিএম, থাকছে পুনরায় ভোট গণনার সুযোগ

সিটি নির্বাচনে ৩৫ হাজার ইভিএম, থাকছে পুনরায় ভোট গণনার সুযোগ

ফাতেহ ডেস্ক :

ঢাকা দুই সিটির নির্বাচনে ৩৫ হাজার ইলেক্ট্রনিক ভোটিং মেশিন- ইভিএম ব্যবহার হবে। থাকছে পুনরায় ভোট গণনার সুযোগ। বিকেলে দুই সিটি নির্বাচনে ইভিএম নিয়ে প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ভোটারদের ভোট দেয়ার পদ্ধতি জানাতে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে মক ভোটিং। প্রতিটি বুথের নিরাপত্তা জোরদার করা হবে। প্রতিটি কেন্দ্রে দুজন করে স্বশস্ত্র বাহিনীর টেকনিক্যাল এক্সপার্ট রাখা হবে। ইভিএমে ভোটে অনিয়মের সুযোগ নেই বলে নিশ্চিত করেন তিনি। ভোট সুষ্ঠু করতে নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম আরও জানান, ‘প্রায় ৩৫ হাজার ইভিএম আমরা ব্যবহার করবো। সফটও্যায়ার আপডেট হচ্ছে। প্রযুক্তির সাথে সমন্বয় রেখে ইভিএমকেও আমরা আপডেট করছি। শুধু এই টেকনিক্যাল সাপোর্টটা দেয়ার জন্য আমরা ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে দুজন করে সশস্ত্র বাহিনীর টেকনিক্যাল সদস্য মোতায়েনের আহ্বন জানিয়েছি।’

আগের সংবাদনড়াইলে ট্রলির সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ, নিহত ১
পরবর্তি সংবাদঅনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ১