টেক্সাসে গির্জায় গোলাগুলি, নিহত ২

টেক্সাসে গির্জায় গোলাগুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি গির্জায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দু’জন নিহত হয়েছেন। পরে অবশ্য গির্জার এক সশস্ত্র সদস্যের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। খবর বিবিসির।

স্থানীয় সময় রোববার সকাল ১১টা ৫০ মিনিটে সেটেলমেন্টের ক্রিস্ট এলাকার ওয়েস্ট ফ্রিওয়ে গির্জায় প্রার্থনার সময় হোয়াইট হামলাকারী প্রার্থনারত লোকজনের মাঝখান থেকে হঠাৎ করে উঠে দাঁড়ান। এরপ তিনি একটি বন্দুক বের করে গুলি চালাতে শুরু করেন।

পুলিশ জানিয়েছে, কী কারণে ওই হামলা চালানো হয়েছে তারা তা খতিয়ে দেখছেন।

গির্জায় গোলাগুলির ঘটনায় দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট ওই গোলাগুলির ঘটনাকে সহিংস ঘটনা বলে উল্লেখ করেছেন।

আগের সংবাদরোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষে অবস্থান নিল জাপান
পরবর্তি সংবাদ‘রোহিঙ্গা গণহত্যা, আরও চাপে পড়তে যাচ্ছে মিয়ানমার’