আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাজ্যে বসবাসরত ভারতীয় অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। খবর দ্য ট্যালিগ্রাফ।
নয়াদিল্লির অফিসিয়াল সূত্র জানিয়েছে, বিপুল সংখ্যক ভারতীয়কে মানবিক বিবেচনায় না নিয়ে অযৌক্তিকভাবে ফেরত পাঠাচ্ছে বৃটেন। ভারত অবশ্যই ফিরিয়ে নিবে। তার তার আগে নিরাপত্তা ইস্যুও যৌথভাবে সমাধান করতে হবে।
ব্রিটিশ কর্তৃপক্ষের দাবি, ব্রিটেনে প্রায় ৭৫ হাজার থেকে ১ লাখের মতো ভারতীয় অবৈধ অভিবাসী আছে। যা যুক্তরাজ্যের অন্য কোনো একক জাতীয়তার জন্য বৃহত্তম। কিন্তু এই পরিসংখ্যান চ্যালেঞ্জ জানিয়ে ভারত বলছে, তাদের অবৈধ অভিবাসীদের সংখ্যা দুই হাজারের বেশি হবে না।
উল্লেখ্য, কমনওয়েলথ নেতাদের বৈঠকের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লন্ডন সফরের সময় অভিবাসী ফেরত নেয়ার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ভারতের জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু।
চুক্তিতে বলা হয়, ব্রিটিশ কর্তৃপক্ষ অবৈধ ভারতীয় অভিবাসীদের শনাক্ত করার ৩০দিনের মধ্যে তাদেরকে ফিরিয়ে নেয়া হবে। এই এক মাসের মধ্যে তাদের পরিবার-পরিজন খুঁজে বের করবে সরকার। এরপর ব্রিটিশদের দাবি সঠিক হলে লন্ডনে ভারতীয় হাই কমিশন তাদের অভিবাসীদের ফিরিয়ে নিতে কাজ শুরু করবে।
এই বিষয়ে ভারতের ফরেইন মিনিস্ট্রির কোনো মন্তব্য আসেনি এখনো।
রাকিব
