বাংলাদেশ-ভারত সীমান্তে বন্ধ মোবাইল নেটওয়ার্ক, জানা নেই কারণ

বাংলাদেশ-ভারত সীমান্তে বন্ধ মোবাইল নেটওয়ার্ক, জানা নেই কারণ

ফাতেহ ডেস্ক :

কোনো কারণ দর্শানো ছাড়াই ভারত সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। রবিবার রাতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নির্দেশনার পর এরই মধ্যে সীমান্ত এলাকায় নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে দেশের সবকটি অপারেটর।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার সংবাদমাধ্যকে বিবিসি বাংলাকে বলেন যে তার মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত দেয়া হয়নি। সিদ্ধান্তটি সরকারের। সরকার বিটিআরসিকে নির্দেশ দিয়েছে। বিটিআরসি কি নির্দেশ পেয়েছে, কি বাস্তবায়ন করছে, সেটি বিটিআরসি বলতে পারে।

নির্দেশনার কারণ জানতে চাইলে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক থেকে এ সিদ্ধান্ত আসে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে এ নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাটি ‘সাময়িক’ বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ভারতের নাগরিক পঞ্জী নিয়ে যেন কোনো অসন্তোষ সৃষ্টি না হয়, কেউ যেন প্রোপাগান্ডা বা গুজব রটনা না করতে পারে, সেজন্য সরকার তৎপর আছে।

আগের সংবাদসামীম আফজালের বিদায়, ইফার দায়িত্বে হামিদ জমাদ্দার
পরবর্তি সংবাদচোখের জলে প্রিয় মুরুব্বিকে বিদায় জানাতে মালিবাগে আলেমদের স্রোত