ফাতেহ ডেস্ক :
বাংলাদেশের বর্ষীয়ান আলেমেদ্বীন, বেফাকুল মাদারিস ও হাইআতুল উলয়ার সিনিয়র সহ-সভাপতি, ঢাকা মালিবাগ জামিয়ার শায়খুল হাদীস ও প্রিন্সিপাল হযরত মাওলানা আশরাফ আলী সাহেব ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার দিবাগত রাত (৩১ ডিসেম্বর) দেড়টার দিকে রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আসগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মরহুমের জানাজা নামাজ তার নিজ গ্রাম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারের মাদরাসায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। তাঁর জানাজায় অংশগ্রহণকারীদের জন্য নিম্নে কিছু নির্দেশনা দেয়া হলো।
- জানাজা কুমিল্লার নিজ বাড়িতে দুপুর ২.৩০মিনিট।
- হজরতকে দেখার জন্য ব্যবস্থা থাকবে। নির্ধারিত শৃঙ্খলা বজায় রেখে হজরতকে শেষবারের মত দেখতে পারবেন।
- কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে আল্লামা আশরাফ আলী সাহেবের বাড়ি পর্যন্ত প্রতিটি পয়েন্টে আগত মুসল্লিদের জন্য রাহবার রয়েছে। যে যেখান থেকেই আসেন হজরতের বাড়িতে পৌঁছার ক্ষেত্রে রাহবারগণ আপনাদের সহযোগিতা করবে৷ বিশ্বরোড ওভারব্রিজের পূর্ব ও পশ্চিম পাড়, হোটেল নূরজাহানের ইউটার্ন, যাত্রাপুর রাস্তার মাথা ও বিজয়পুর বাজারে রাহবারগণ অবস্থান করবে৷ এছাড়াও পয়েন্টগুলোতে লোকেশন দেয়া থাকবে।
- জানাজায় শরিক হতে চাওয়া মুসল্লিদের প্রাইভেট ও মোটর সাইকেল অলিরবাজার হাইস্কুল মাঠে পার্কিং হবে। বাস ও বড় গাড়ি বিজয়পুর বাজারের পাশের ব্রিকফিল্ডের খোলা মাঠে পার্কিং হবে।
- ঢাকা থেকে আগত মুসল্লিদের সর্বপ্রকারের সহযোগিতার জন্য জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম, জামিয়া রশীদিয়া রানির বাজার, জামিয়াতুস সুন্নাহ বিশ্বরোড মাদরাসাসহ কুমিল্লার ছোট বড় সকল মাদরাসা প্রস্তুত রয়েছে।
- দূর-দূরান্তের মুসল্লিদের জন্য পানি ও দুপুরের খাবারের ব্যবস্থা রয়েছে।
