অশালীন পোশাক পরিধান করায় সৌদিতে আটক ২ শতাধিক

অশালীন পোশাক পরিধান করায় সৌদিতে আটক ২ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক :

অশালীন পোশাক পরিধান করে সামাজিক রীতি-নীতি ভঙ্গের অভিযোগে দুই শতাধিক নারী ও পুরুষকে গ্রেফতার করেছে সৌদি আরব প্রশাসন। এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে রিয়াদ পুলিশ। খবর ডেইলি মেইল।

টুইটার বার্তায় পুলিশ জানায়, গত সপ্তাহে সামাজিক রীতি ভঙ্গের (তারা অশালীন পোশাক পরিধান করে রাস্তায় বের হয়েছেন) দায়ে এখন পর্যন্ত ১২০ জন নারী ও পুরুষকে গ্রেফতার করা হয়েছে। এসব আইন লঙ্ঘনকারীদের ওপর সৌদি আইন অনুযায়ী শাস্তি আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, গত মাসে রিয়াদে এক ইলেক্ট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। সেখানে অতিথিদের অনেকে হয়রানির শিকার হয়েছেন বলে সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে। এরপরই দেশটির পুলিশ অশালীনতার দায়ে অনেককে গ্রেফতার করে।

আগের সংবাদকেন আতঙ্কে দিন কাটাচ্ছে ভারতের উত্তর প্রদেশের মুসলিমরা
পরবর্তি সংবাদইরাকে মার্কিন বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি