‘ইরাকে ২৫ নাগরিক হত্যা করে ইরানের ওপর দায় চাপাতে চাচ্ছে আমেরিকা’

‘ইরাকে ২৫ নাগরিক হত্যা করে ইরানের ওপর দায় চাপাতে চাচ্ছে আমেরিকা’

আন্তর্জাতিক ডেস্ক :

ইরাকে নিজের পাশবিক হামলায় দেশটির অন্তত ২৫ জন নাগরিককে হত্যা করার পর জনরোষের মুখে পড়া আমেরিকা নিজের কৃতকর্মের দায় ইরানের ওপর চাপিয়ে দেয়ার যে চেষ্টা করেছে, তাকে চরম বেহায়াপনা ও মুর্খতা বলে অভিহিত করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি মঙ্গলবার রাতে এ মন্তব্য করেন।

গতকাল মঙ্গলবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে বিক্ষুব্ধ জনতা হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এজন্য ইরানকে দায়ী করেন। ট্রাম্পের ওই বক্তব্যকে ইরাকি জনগণের প্রতি অবমাননা হিসেবে উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আপনারা কীভাবে আশা করেন এত পাশবিক কায়দায় ইরাকের স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করার পরও ইরাকি জনগণ নীরব থাকবে?

সাইয়্যেদ মুসাভি তার দেশের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের অভিযোগ সুস্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেন এবং যেকোনো ধরনের ভুল হিসাব-নিকাষ ও হঠকারী পদক্ষেপ নেয়ার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দেন। তিনি বলেন, আমেরিকাকে বরং মধ্যপ্রাচ্যে নিজের ধ্বংসাত্মক তৎপরতা বন্ধ করতে হবে।

আগের সংবাদইরাকে মার্কিন বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
পরবর্তি সংবাদবিখ্যাত ভাসমান মসজিদটি ভেঙে ফেলেছে চীন!