আগুনে পুড়ে ছাই বরগুনার ২০ ব্যবসা প্রতিষ্ঠান

আগুনে পুড়ে ছাই বরগুনার ২০ ব্যবসা প্রতিষ্ঠান

ফাতেহ ডেস্ক :

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বরগুনার পাথরঘাটা উপজেলার ২০ ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজারে এ ঘটনা ঘটে।

আগুনের সূত্রপাতের বিষয় কেউ কিছু বলতে পারেনি।

প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার বলেন, পেট্রোল ও গ্যাসসহ ২০টির অধিক দোকান ঘর পুড়ে গেছে। একমাত্র আয়ের পথ দোকান হারিয়ে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. সিদ্দিকুর রহমান জানান, আগুনে প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ১২ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে, আর ৮টি আংশিক পুড়ে যায়।

আগের সংবাদবরিস জনসনের দলে যোগ দিল প্রকাশ্য ইসলামবিরোধী দল ‘ব্রিটিশ ফার্স্ট’
পরবর্তি সংবাদকাঙ্ক্ষিত ফল না পাওয়ায় পাস করেও আত্মহত্যা করল পিইসি পরীক্ষার্থী