২০১৯ সালে যুক্তরাষ্ট্রে ২২৮ পুলিশের আত্মহত্যা

২০১৯ সালে যুক্তরাষ্ট্রে ২২৮ পুলিশের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক :

২০১৯ সালে যুক্তরাষ্ট্রে ২২৮ পুলিশ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ব্লু হেল্প নামের একটি সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। খবর ইউএসএ টুডে।

খবরে বলা হয়, ২০১৯ সালে সর্বোচ্চসংখ্যক পুলিশ আত্মহত্যা করেছেন। এর আগে ২০১৮ সালে ১৭২ জন, ২০১৭ সালে ১৬৮ জন এবং ২০১৬ সালে ১৪৩ জন পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেন। সংস্থাটি চতুর্থ বছরের মতো আত্মহত্যা করা পুলিশ কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করেছে। তারা তাদের ওয়েবসাইটে ব্যক্তিগতভাবে এবং এজেন্সির মাধ্যমে তথ্য সংগ্রহ করে।

ব্লু হেল্পের সহ-প্রতিষ্ঠাতা কারেন সলোমন বলেন, এভাবে আত্মহত্যার হার বেড়ে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক বটে।

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) কমিশনার জেমস ও নিল এসব ঘটনা সম্পর্কে বলেছেন, ‘এটা অবশ্যই মানসিক স্বাস্থ্য সংকট। আর সাহায্য চাওয়া মানেই দুর্বলতা নয়। আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বসে থাকলে চলবে না। আর এ পরিস্থিতি চলতে দেওয়া ঠিক হবে না।’

উল্লেখ্য, ব্লু হেল্প শিক্ষা, কাউন্সিলিংয়ের মাধ্যমে মানসিক সংকট থেকে উত্তরণের জন্য কাজ করে আসছে।

আগের সংবাদমালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদের মন্ত্রিসভায় রদবদল
পরবর্তি সংবাদভারতে গো-মূত্রের তৈরি কফি পানে আগ্রহী ‘গো-সন্তান’রা