হিউম্যান মিল্ক ব্যাংক প্রতিষ্ঠা কোনোভাবেই জায়েজ নেই : মুফতি তাকি উসমানি

হিউম্যান মিল্ক ব্যাংক প্রতিষ্ঠা কোনোভাবেই জায়েজ নেই : মুফতি তাকি উসমানি

ফাতেহ ডেস্ক :

হিউম্যান মিল্ক ব্যাংক প্রতিষ্ঠা কোনোভাবেই জায়েজ নেই বলে মন্তব্য করেছেন বিশ্ব ইসলামিক স্কলার ও পাকিস্তানের সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানি। রাজধানী ঢাকার শায়েখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের ঢাকা জেলার মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইন্সটিটিউটের (আইসিএমএইচ) এর উদ্যোগে সম্প্রতি মাতৃদুগ্ধ সংরক্ষণের জন্য ‘হিউম্যান মিল্ক ব্যাংক’ চালু করা হলে মুফতি মিজানুর রহমান সাঈদ অডিও বার্তার মাধ্যমে হিউম্যান মিল্ক সম্পর্কে মুফতি তাকি উসমানির কাছে তার মতামত জানতে চান। অডিও এ বার্তা তিনি জানতে চেয়ে বলেন, ১৯৮৫ তে আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমীর উদ্যোগে জেদ্দায় অনুষ্ঠিত সেমিনারে আপনার সঙ্গে দেখা হয়েছে। হিউম্যান মিল্ক ব্যাংক নিয়ে আলোচনা হয়েছে সেখানে। বাংলাদেশে এখন হিউম্যান মিল্ক চালু হয়েছে, আমরা এ বিষয়ে আপনার থেকে মতামত জানতে চাই। আমাদেরকে এ বিষয়ে আপনার মতামত জানালে উপকৃত হবো।

অডিও বার্তার জবাবে মুুফতি তাকি উসমানি বলেন, ‘মাওলানা মিজানুর রহমান সাহেব আপনার অডিও মেসেজ আমি পেয়েছি। আমি এ মুহূর্তে দুবাই আছি। আপনার মেসেজের জবাবে আমি বলবো, হিউম্যান মিল্ক ব্যাংক প্রতিষ্ঠা কোনোভাবেই জায়েজ নেই। এখানে নানান ধরণের সমস্যা রয়েছে। এ বিষয়ে ১৯৮৫ সালে রিয়াদের সেমিনারে বিস্তারিত আলোচনা করেছি।

এ ব্যাংক চালু হলে নানান ফেতনা সৃষ্টি হবে। তাই এটা নাজায়েজ। উলামায়ে কেরামের উচিত এ ধরণের ব্যাংক প্রতিষ্ঠার বিরোধীতা করা। মুজিজাতুল ফিকহুল ইসলামি থেকে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন। আপনার কাছে কিতাবটি না থাকলে আমি পাঠাতে পারি। আল্লাহ তায়ালা সাবাইকে বোঝার তাওফিক দান করুন।’

উল্লেখ্য, আলেমদের প্রতিবাদের মুখে বাংলাদেশে মাতৃদুগ্ধ সংরক্ষণের জন্য ‘হিউম্যান মিল্ক ব্যাংক’ চালু করার পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

আগের সংবাদইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২৪ জানুয়ারি
পরবর্তি সংবাদঅস্ট্রেলিয়ায় ইসলামি বিদ্যালয়গুলোতে বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা