ত্রিপলির মিলিটারি স্কুলে বিমান হামলা, নিহত ২৮

ত্রিপলির মিলিটারি স্কুলে বিমান হামলা, নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক :

লিবিয়ার রাজধানী ত্রিপলিতে একটি মিলিটারি স্কুলে বিমান হামলার ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। শনিবার ওই হামলার ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন আল হাশেমি বলেন, ত্রিপলিতে মিলিটারি স্কুলে বিমান হামলার ঘটনায় ২৮ ক্যাডেট নিহত হয়েছে। এছাড়া আরও কয়েক ডজন আহত হয়েছে।

হামলার সময় ওই শিক্ষার্থীরা প্যারেডে অংশ নিয়েছিলেন। রাজধানী ত্রিপলির একটি আবাসিক সেক্টরে আল হাদবা আল খাদরা স্কুল অবস্থিত। আহত শিক্ষার্থীদের সহায়তার জন্য হাসপাতাল এবং ব্লাড ব্যাংকে রক্তদানের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কারা ওই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়।

আগের সংবাদঅস্ট্রেলিয়ায় ইসলামি বিদ্যালয়গুলোতে বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা
পরবর্তি সংবাদ‘ভারতে রোহিঙ্গা শরণার্থীদের কোনো জায়গা নেই’