ফাতেহ ডেস্ক:
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শায়খুল হাদিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম শায়খ মাওলানা মুহিউল ইসলাম বুরহান।
আজ রবিবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর মাগফেরাত কামনা করেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘ভাবতেই খুব কষ্ট হচ্ছে- বাংলাদেশের শীর্ষ আলেমে দ্বীন, দরদী আলেম আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী হুজুর এখন আর আমাদের মাঝে নেই। মুহাদ্দিসে হবিগঞ্জী রাহ. বহু গুণে গুণান্বিত ছিলেন।
মরহুমের মাগফেরাত কামনা করে মাওলানা মুহিউল ইসলাম বুরহান বলেন, আমরা যা হারালাম তা পূরণ হবার নয়। আল্লাহভীরু, মুখলিস ও প্রজ্ঞাবান এই আলেম মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র, মুরীদ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, আজ রবিবার বিকাল সাড়ে চারটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
সোমবার সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জের উমেদনগর মাদরাসা প্রাঙ্গণে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।
