‘শেখ হাসিনার গতি অ্যারাবিয়ান হর্সের মতো’: ওবায়দুল কাদের

ফাতেহ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিশ্রমের বর্ণনা দিতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে ৭৩ বছর বয়সেও তার গতি অ্যারাবিয়ান হর্সের মতো। অনেকেই অবাক হন তাঁর গতি দেখে। এখনও তিনি ২৪ ঘণ্টার ১৮ ঘণ্টা দেশের জন্য কাজ করেন, পরিশ্রম করেন।

রোববার দুপুরে রাজধানীর রমনা পার্ক রেস্তোরাঁয় আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাম্বার ওয়ান লিডার। তিনি ক্ষমতার রাজনীতি করেন না। দেশের মানুষের জন্য রাজনীতি করেন। সেটাই তিনি প্রমাণ করেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা আমাদের সভাপতি, এটা বঙ্গবন্ধুর কন্যা হিসেবে তিনি আসেননি। শেখ হাসিনা তার যোগ্যতার বদৌলতে তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের আজ মুক্তি সংগ্রামের তিনিই হচ্ছেন অসীম সাহসী কাণ্ডারি। যিনি বাংলাদেশের উন্নয়ন অর্জনে বিশ্বসভায় বিশেষ মর্যাদায় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। এই সাফল্যের রূপকার হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শেখ হাসিনা ক্ষমতার জন্য নয় মানুষের জন্য রাজনীতি করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তিনি পরবর্তী নির্বাচন নয়, পরবর্তী জেনারেশনের জন্য কাজ করে যাচ্ছেন। সে জন্য তার স্বপ্ন তার ভিশন বিস্তৃত হয়েছে ২০২১, ৪১, ২১০০ সাল পর্যন্ত। তিনি নিছক পলিটিশিয়ান নন, তিনি আজকে তার গুণে-কর্মে, তার কীর্তিতে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। সে কারণে শেখ হাসিনা একজন নেত্রী হিসেবে গত ৪৪ বছর তার সাহস, তার দক্ষতা তার সততা, তার পরিশ্রমে এই দেশে তার সমতুল্য একজন নেতাও নেই।

আগের সংবাদহেফাজতে আহত-নিহত: কেমন আছে আক্রান্ত পরিবারগুলো?
পরবর্তি সংবাদসুলাইমানি হত্যা: সৌদি আরবের প্রতিক্রিয়া কী?