ফরিদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

ফরিদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

ফাতেহ ডেস্ক :

ফরিদপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কানাইপুর হাইওয়ে পুলিশের এসআই সিফার আহমেদ দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

আগের সংবাদসুলাইমানি হত্যা: সৌদি আরবের প্রতিক্রিয়া কী?
পরবর্তি সংবাদবাগদাদের গ্রিন জোনে আবারও রকেট হামলা