ফাতেহ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় উত্তাল পরিস্থিতির মধ্যে এবার রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার এক কাউন্সিলরের বাড়িতে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই কাউন্সিলরের ছেলে ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলামের ছেলে ওসমান গণি (১৬) এবং তার সহযোগী রিদুয়ার আলী খন্দকার (১৬) ও তারেক (১৭)।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। প্রেমের সূত্র ধরে বিয়ের প্রলোভনে তাকে সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ওয়ার্ড কাউন্সিলর শহিদুলের বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে ওই বাড়িতেই তাকে ধর্ষণ করা হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, রাতেই অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে।
