ইজতেমা ময়দানে আরও দুই মুসল্লির ইন্তেকাল

ইজতেমা ময়দানে আরও দুই মুসল্লির ইন্তেকাল

ফাতেহ ডেস্ক:

টঙ্গীর বিশ্ব ইজতেমায় এসে আরও দুই মুসল্লি মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে তাদের মৃত্যু হয়। এনিয়ে এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা তিন মুসল্লি মারা গেলেন।

ইজতেমা ময়দানের কন্ট্রোল রুমে মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিরাজগঞ্জের কাজিপুর থানার পাটগ্রাম এলাকার আমির শেখের ছেলে খোকা মিয়া (৬০) রাত ৯টার দিকে হৃদরোগে এবং মধ্যরাতে চট্টগ্রামের পটিয়া থানার খৈগ্রাম এলাকার মোহাম্মদ আলী (৭০) বার্ধক্যজনিত রোগে মারা যান। শুক্রবার (১০ জানুয়ারি) বাদ ফজর ইজতেমা ময়দানে তাদের জানাজা সম্পন্ন হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া লাখীরপাড় এলাকার ইয়াকুব আলী সিকদার নামে এক মুসল্লি ইজতেমায় যোগ দিতে এসে ময়দানে মারা যান।

আগের সংবাদএবারের ইজতেমায় স্মরণকালের সবচেয়ে বেশি মুসল্লির জমায়েত
পরবর্তি সংবাদআফগানিস্তানে ভয়াবহ হামলা চালিয়ে আরও ৬০ বেসামরিক নাগরিককে হত্যা করল আমেরিকা