ফাতেহ ডেস্ক :
আলমি শুরার তাবলিগের সাথীদের ব্যবস্থাপনায় ২০২১ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমার ময়দানে বিশ্ব তাবলিগের শীর্ষ মুরব্বিদের মাশওয়ারায় (বিশেষ পরামর্শ সভা) এ সিদ্ধান্ত হয়।
গণমাধ্যমকে তাবলিগের একাধিক দায়িত্বশীল এ তথ্য নিশ্চিত করেছেন।
দায়িত্বশীলগণ বলেন, ২০২১ সালে আলমি শুরাপন্থিদের ব্যবস্থাপনায় ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ জানুয়ারি শুরু হয়ে ১০ জানুয়ারি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি শুরু হয়ে ১৭ জানুয়ারি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
মাশওয়ারায় আলমি শুরার সদস্য ছাড়া কাকরাইল ও রায়বেন্ডের মুরব্বিদের পাশাপাশি শীর্ষ উলামায়ে কেরাম ও বিভিন্ন দেশের মারকাজের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
