বাড়ি ভাড়া দিতে না পারায় ভাড়াটিয়ার স্ত্রীকে বাড়িওয়ালাসহ চারজনের গণধর্ষণ

ফাতেহ ডেস্ক:

বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় স্বামীকে আটকে রেখে আবারো আশুলিয়ায় পোশাক শ্রমিক স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতে ৪ জন তাকে পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত বাড়ির মালিক আবুল কালামকে আটক করেছে পুলিশ। বাকিরা পলাতক রয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ১২ টায় আশুলিয়ার জামগড়া ফকিরবাড়ী মসজিদ সংলগ্ন দক্ষিণ পাশে আবুল কালামের বাড়ির একটি ভাড়া কক্ষে এ ধর্ষণের ঘটনা ঘটে। এসময় ধর্ষকরা ধর্ষিতার স্বামীকে পাশের কক্ষে বেঁধে দরজা আটকিয়ে রাখে। ঘটনায় লিখিত অভিযোগ দিলে বুধবার দুপুরের দিকে আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার ফকির বাড়ী থেকে অভিযুক্ত একজনকে আটক করে পুলিশ। আটককৃত আবুল কালাম (৪০) আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার ফকির বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন ফার্মেসী ব্যবসায়ী।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, ভুক্তভোগী ওই নারী শ্রমিকের অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত বাড়ির মালিক কালামকে আটক করা হয়েছে। এ ঘটনায় বাকী অভিযুক্তদের আটকের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আগের সংবাদব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের ওপর কাদিয়ানি হামলার দ্রুত বিচার দাবি আল্লামা বাবুনগরীর
পরবর্তি সংবাদমাদরাসাছাত্রদের উপর কাদিয়ানি হামলার তীব্র নিন্দা জানালেন হাসানাত আমিনী