মাদরাসার ছাত্রদের ওপর কাদিয়ানিদের সন্ত্রাসী হামলা, প্রতিবাদ সমাবেশ সোমবার

মাদরাসার ছাত্রদের ওপর কাদিয়ানিদের সন্ত্রাসী হামলা, প্রতিবাদ সমাবেশ সোমবার

ফাতেহ ডেস্ক :

বি-বাড়িয়ার জামিয়া ইউনুছিয়া মাদরাসার ছাত্রদের ওপর কাদিয়ানিদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামী সোমবার (২০ জানুয়ারি) সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়া-র পরিচালক ও মোহতামিম এবং জামিয়া ইউনুছিয়া-র শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান গণমাধ্যমকে বলেন, মাদরাসার ছাত্রদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে আগামী সোমবার আমরা শান্তিপূর্ণ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি দিয়েছি।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যার পর বিবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া মাদরাসার ছাত্রদের ওপর কাদিয়ানিরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। হামলায় জামিয়া ইউনুসিয়ার বেশ কয়েকজন ছাত্র আহত হন।

আগের সংবাদযাত্রাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে নিহত মামা-ভাগ্নে
পরবর্তি সংবাদএবার ভারতীয় মুদ্রা এবং নোটে ‘মা লক্ষ্মী’র ছবি দেয়ার দাবি বিজেপির