আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের পশ্চিম তীরে বাইতে উম্মার শহরে স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর ওয়াফা নিউজ এজেন্সি।
ফিলিস্তিনি এক্টিভিস্ট মুহাম্মদ আওয়াদ জানিয়েছেন, সংঘর্ষের ঘটনার জের ধরে ইসরাইলি সৈন্যরা হিবরন ও বেথলেহেমের মধ্যবর্তী স্থানে বাইতে উম্মারের দক্ষিণ দিকে অভিযান চালায়। এ সময় তারা টিয়ার সেল গ্যাস এবং গ্রেনেড নিক্ষেপ করে।
কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের দ্রুত চিকিৎসা দেয়া হয়েছে।
রাকিব
