নীতি শিথিল করার পরও জন্মহার বাড়ছে না চীনে

নীতি শিথিল করার পরও জন্মহার বাড়ছে না চীনে

আন্তর্জাতিক ডেস্ক :

‘এক সন্তান নীতি’ শিথিল করার পরেও জন্মহার বাড়ছে না চীনে। ২০১৯ সালে চীনে প্রতি হাজারে জন্মহার ছিল ১০.৪৮ শতাংশ । ১৯৪৯ সালের পর থেকে দেশটিতে এটি সবচেয়ে কম জন্মহার।

চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়, ২০১৯ সালে চীনের ১৪৬ কোটি ৫০ হাজার জনসংখ্যার মধ্যে গর্ভপাত করা হয়েছে প্রায় ৫ লাখ ৮০ হাজার জনের।

উল্লেখ্য, ১৯৭৯ সালে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণের জন্য এক সন্তান নীতি চালু করে চীন সরকার। তখন এক সন্তানের বেশি হওয়ায় অনেকেরই চাকরি থেকে বরখাস্ত করে দেয়ার মত শাস্তি দেওয়া হয়। যদিও গত কয়েক বছর ধরে চীন সরকার জন্মহার বাড়ানোর পরিকল্পনা করলেও সেটি আর বাড়ছে না।

আগের সংবাদলড়াকু বিডিএস: বাংলাদেশে ইজরাইলি পণ্য বর্জনের কার্যক্রম নেই কেন?
পরবর্তি সংবাদআহমাদ ইয়াসিন : ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অপরাজিত সিপাহসালার