আন্তর্জাতিক ডেস্ক :
পশ্চিম উত্তরপ্রদেশের বিজনৌর জেলার একটি গ্রামে খাটের সঙ্গে বাঁধা দগ্ধ অবস্থায় এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনটি খালি কার্তুজও উদ্ধার করা হয়েছে, যার ফলে ওই মহিলাকে গুলিও করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। খবর এনডিটিভি।
শুক্রবার সন্ধ্যায় গ্রামের সীমান্তে একটি টিউবওয়েলের কাছে প্রথমে ওই মহিলার দেহটি পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা পুলিশকে খবর দেন। গ্রামবাসীদের অনুমান মহিলাকে যৌন হেনস্থা করে মেরে ফেলা হয়েছে।
ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক লক্ষ্মী নিবাস মিশ্র বলেছেন, ‘আমরা মহিলার পরিচয় শনাক্ত করতে তাঁর ডিএনএ নমুনা সংগ্রহ করেছি। যত তাড়াতাড়ি সম্ভব ওই মহিলার দেহ শনাক্ত করা হবে এবং দোষীদের গ্রেফতার করার চেষ্টা করা হবে।’
