ফাতেহ ডেস্ক:
টঙ্গীর তুরাগ তীরে সাদপন্থীদের ইজতেমায় ‘হেফাজতের জঙ্গি’ আখ্যা দিয়ে এক মাদরাসাছাত্রকে নাজেহাল করার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় কাওমি মাদরাসা একজন ছাত্র ইজতেমা মাঠে প্রবেশ করলে তাঁর দিকে উগ্রভাবে ধেয়ে আসে সাদপন্থী অনেক তাবলিগি।
এ সময় ভিডিওধারণকারীসহ অন্যান্যদের বলতে শোনা যায়, ‘ইজতেমা বানচালে’র জন্য নাকি এই মাদরাসাছাত্র এখানে প্রবেশ করেছেন। তাঁকে ‘হেফাজতের জঙ্গি’, ‘সন্ত্রাসী’ ইত্যাদি আখ্যা দিয়ে চারদিক থেকে সাদপন্থীরা ছুটে আসে। সকলেই তাঁকে মারতে উদ্যত হয়। ‘শালার বেটাকে ধরে পুলিশে দে…’ উচ্চস্বরে মন্তব্য করে একজন।
তবে উগ্র এই ‘সাথিদে’র আক্রমণ থেকে মাদরাসাছাত্রটিকে বাঁচাতে দু-একজন বারবার বলছিলেন, কেউ মাইরেন না… অনুরোধ করছি কেউ মাইরেন না…।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়লে সচেতন মহল থেকে তীব্র নিন্দা আসছে। অনেকে বলছেন, সাদপন্থীদের ইজতেমায় লোক সমাগম কম হবার কারণে ময়দানের অনেক অংশ ফাঁকা পড়ে ছিল, তারপরও ‘তিল ধারণের ঠাঁই নেই’ বলে সাদপন্থীরা যে প্রচারণা চালিয়েছিল, মাদরাসাছাত্ররা ঢুকে সেই ফাঁকা অংশের ছবি বা ভিডিও করে নিয়ে আসলে তাদের এই মিথ্যাচারিতা ধরা পড়ে যাবে বিধায় মাদরাসাছাত্রদেরকে মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে না।
আক্রান্ত মাদরাসাছাত্রটির পরিচয় এখনও জানা যায় নি।
এতাআতিদের ইজতেমায় মাদরাসা ছাত্রকে মারধর, ভিডিও ভায়রালসাদ পন্থীরা মাদরাসার ছাত্রদের(কিছুটা)কে দেখলেই হয়রানী করছে মারধরের অভিযোগ পাওয়া গেছে। স্বাভাবিক ভাবেই এখান থেকেই তাদের আসল চিত্র ফুটে উঠে।আল্লাহ্ সহিহ বুঝ দান করুন। ভিডিও ধারণ করেছে যুবকন্ঠ ২৪ ডট কম
Gepostet von Abdulla Al Moben am Samstag, 18. Januar 2020
