নিখোঁজ দুই মাদরাসাশিক্ষকের খোঁজ পাওয়া গেছে র‌্যাব-১১ এর কাছে

নিখোঁজ দুই মাদরাসাশিক্ষকের খোঁজ পাওয়া গেছে র‌্যাব-১১ এর কাছে

ফাতেহ ডেস্ক :

রাজধানীর বসুন্ধরায় অবস্থিত শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের নিখোঁজ দুই মাদরাসাশিক্ষকের খোঁজ পাওয়া গেছে। তাঁরা র‌্যাব ১১-এর হেফাজতে আছেন। প্রতিষ্ঠানটির অপর একজন শিক্ষক মাওলানা আতাউর রহমান ফাতেহ টুয়েন্টি ফোরকে এ খবর নিশ্চিত করেছেন।

এদিকে মাদরাসার পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদও এক ফেসবুক পোস্টের মাধ্যমে ঘটনার সত্যতার ব্যাপারে জানিয়েছেন।

কী কারণে তাদের র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছে এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে ইতিমধ্যে র‌্যাব ১১-এর কাছে শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার থেকে একটি প্রতিনিধিদল প্রেরণ করা হয়েছে।

গতকাল বিকেল থেকে নিখোঁজ হওয়া এবং বর্তমানে র‌্যাব ১১-এর হেফাজতে থাকা ওই দুই শিক্ষক হলেন মুফতি রিজওয়ানুল কবীর সানীন ও মুফতি শরীফ মালিক।

মুফতী রিজওয়ানুল কারীম মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি জনসেবায় নিয়োজিত আছেন। গতকাল বিকালে ব্যক্তিগত কাজে মাদরাসা থেকে বের হওয়ার পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

আগের সংবাদবিষাক্ত কয়েলের ধোঁয়ায় কমছে প্রজনন ক্ষমতা
পরবর্তি সংবাদসাদপন্থীদের ইজতেমা : কেমন হয়েছে লোকসমাগম?