জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৭ জুলাই পর্যন্ত খালেদার জামিন

ফাতেহ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ১৭ জুলাই পর্যন্ত জামিন দিয়েছে আদালত। একই দিন মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। মেয়াদ শেষ হওয়ায় আজ খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। সকালে রাজধানীর বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান এই আদেশ দেন।

শারীরিকভাবে অসুস্থ থাকায় আজও আদালতে যাননি খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক। মামলার অপর আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।

সরকারি টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। সেই থেকে খালেদা জিয়া কারাগারে।

আগের সংবাদশাহবাগে ছাত্রলীগের নির্মম হামলার বর্ণনা দিলেন মুফতি হুজাইফা
পরবর্তি সংবাদকোটা আন্দোলনকারীদের মুক্তির দাবি