ফাতেহ ডেস্ক :
র্যাব পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ হতে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সক্রিয় সদস্য মানিক মোল্লা (৩২) নামে একজনকে আটক করেছে মাদারীপুর র্যাব-৮।
সোমবার রাতে মাদারীপুর সদর উপজেলার ইটেরপুল জামে মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় আটক আসামির কাছ হতে ভুয়া র্যাব সেজে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও ৩টি সিমকার্ড উদ্ধার করা হয়।
মাদারীপুর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানাধীন ইটেরপুল জামে মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ভুয়া র্যাব পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সক্রিয় সদস্য মানিক মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিকে মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
