আন্তর্জাতিক ডেস্ক :
কাজাখ এবং উইঘুর মুসলিমদের জন্মদান ক্ষমতা নষ্ট করতে চীন রাসায়নিক ইঞ্জেকশন ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন কাজাখের সাংবাদিক বাতার। খবর তাইওয়ান নিউজ।
বর্তমানে প্যারিসে হাউজ অফ জার্নালিস্টদের আশ্রয়ে থাকা এই কাজাখ সাংবাদিক সিএনএকে বলেছেন, চীনের ডিটেনশন ক্যাম্পে অসুস্থতা প্রতিরোধের নামে উইঘুর এবং কাজাখ মুসলিমদের রাসায়নিক ইঞ্জেকশন ব্যবহার করে চীন কর্তৃপক্ষ। এতে পুরুষরা হারিয়ে ফেলে পুরুষত্ব এবং নারীরা হয়ে যায় বন্ধ্যা। আর গর্ভবতী মহিলাদের গর্ভপাত করাতে বাধ্য করা হয়।
এছাড়াও এক কাজাখ মুসলিমকে ইঞ্জেকশন দেবার পর টিভি রোগে আক্রান্ত হয়ে সে মারা যায়। পরিবারের অভিযোগ, জোর করে তাকে টিবি ব্যাকটোরিয়া দিয়ে ইঞ্জেকশন পুশ করা হয়েছিল।
উল্লেখ্য, আরও কয়েকটি সূত্র উল্লেখ করেছে, মুসলিম সংখ্যালঘুদের নির্মূল করতে চীন রাসায়নিক ইঞ্জেকশন ব্যবহার করছে।
রাকিব
