মৌলভীবাজারে জুতার দোকানে আগুন, নিহত ৫

মৌলভীবাজারে জুতার দোকানে আগুন, নিহত ৫

ফাতেহ ডেস্ক :

মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের একটি দোতালা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভবনের নিচ তলার জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় দোকানের ওপরের বাসায় সবাই আটকা পড়ে। আটকা পড়াদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। কবে কীভাবে ওই দোকানে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

আগের সংবাদ‘মুসলিম আইনকে প্রশ্নবিদ্ধ করার অনুমতি অন্য ধর্মকে দেয়া উচিত নয়’
পরবর্তি সংবাদকুমিল্লায় নামাজ পড়ানো অবস্থায় ইমামের মৃত্যু