কুমিল্লায় নামাজ পড়ানো অবস্থায় ইমামের মৃত্যু

কুমিল্লায় নামাজ পড়ানো অবস্থায় ইমামের মৃত্যু

ফাতেহ ডেস্ক :

কুমিল্লার নাঙ্গলকোটে নামাজে ইমামতি অবস্থায় এক ইমামের আকস্মিক মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উপজেলার পাটোয়ার হাজি বাড়ি জামে মসজিদে সোমবার এশার নামাজের সময় এ ঘটনা ঘটে।

ওই ইমামের নাম মাওলানা আবদুল বারী (৫৫)। তিনি একই গ্রামের মুন্সি বাড়ির মরহুম আমান উল্লাহ মুন্সির দ্বিতীয় ছেলে।

জানা যায়, মাওলানা আবদুল বারী সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এশার নামাজে ইমামতি শুরু করেন। প্রথম রাকাআত শেষে দ্বিতীয় রাকাআতে রুকু শেষ হওয়ার প্রাক্কালেই হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

আগের সংবাদমৌলভীবাজারে জুতার দোকানে আগুন, নিহত ৫
পরবর্তি সংবাদট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রকাশ হচ্ছে আজ, প্রত্যাখ্যান ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর