আল্লামা আযহার আলী আনোয়ার শাহ আর নেই

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ আর নেই

ফাতেহ ডেস্ক :

জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম ও প্রখ্যাত আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ আর নেই। আজ বুধবার বিকাল সোয়া পাঁচটার দিকে রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের পারিবারিক সূত্র এ খবর নিশ্চিত করেছে গণমাধ্যমকে।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন এবং কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক হবার পাশাপাশি কিশোরগঞ্জের শহীদী মসজিদের খতীব এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাকের সিনিয়র সহসভাপতি ছিলেন।

মাস তিনেক আগে ব্যাংককে চিকিৎসা চলাকালে আল্লামা আযহার আলী আনোয়ার শাহর খাদ্যনালিতে ক্যান্সার ধরা পড়ে। সেখানে তাঁকে কেমো ও রেডিওথেরাপি দেওয়া হয়। দেশে আসার পর প্রথমদিকে তাঁর স্বাস্থ্যগত অবস্থার কিছুটা উন্নতি হয়। এর কিছুদিন পর থেকেই থেরাপি জনিত বিভিন্ন স্বাস্থ্য জটিলতার কারণে কয়েকদিন তিনি ভর্তি ছিলেন মিরপুরের ডেল্টা হাসপাতালে।

সর্বশেষ গত শুক্রবার তাঁর স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটলে তাঁকে রাজধানীর ধানমণ্ডি শঙ্করের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। এবং আজকে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আগের সংবাদমোদির দাবি, ভারত চাইলে ৭/১০ দিনেই পাকিস্তানকে ধুলোয় মেশাতে পারে
পরবর্তি সংবাদআল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র মৃত্যুতে মুফতী ফয়জুল্লাহ’র শোক