ফাতেহ ডেস্ক :
দেশের বরেণ্য আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাক।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস ও আল্লামা যােবায়ের আহমাদ চৌধুরী এবং সহকারী মহাসচিব মাওলানা মাহফুযুল হক ও মুফতি নূরুল আমিন গভীর শােক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, কিশোরগঞ্জের অভিভাবকতুল্য এ শীর্ষ আলেমের মৃত্যুতে দেশের ইসলামী অঙ্গন একজন যোগ্য ও দরদী অভিভাবক হারালো। এই আলেম মনীষীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র, মুরীদ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, ২৯ জানুয়ারি (বুধবার) বিকাল সোয়া পাঁচটার দিকে রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা আযহার আলী আনোয়ার শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন এবং কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক হবার পাশাপাশি কিশোরগঞ্জের শহীদী মসজিদের খতীব এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাকের সিনিয়র সহসভাপতি ছিলেন।
