মুসান্না মেহবুব :
পালাগানের আসরে এবার আল্লাহ তাআলার বিষয়ে ‘অকথ্য ভাষা’ ব্যবহার করে ‘গালাগালি’ করেছে রিতা দেওয়ান নামের এক মহিলা বাউল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি পালাগানের আসরে গান গাওয়ার পূর্বে প্রতিপক্ষের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রিতা দেওয়ান নামক ওই মহিলা-বাউল আল্লাহ তাআলার বিষয়ে এমনসব ‘বাজে কথা ও অপবাদ’ আরোপ করেছে, পর্যবেক্ষকদের মতে, যা ‘চরম ইসলাম-বিদ্বেষীরাও’ সাধারণত করে না।
আরও পড়ুন : ভ্রষ্ট বাউল সমাজ: মারেফতের আড়ালে কুসংস্কার ও জালিয়াত
রিতা দেওয়ান ওই আসরে প্রশ্ন রেখে বলে, আদমকে সৃষ্টি করে আল্লাহ গন্দম খেতে নিষেধ করেছেন, অন্যদিকে শয়তানকে লাগিয়ে দিয়েছেন আদমের পেছনে, ‘তাহলে বড় শয়তানিটা করল কে?’
বাউল মহিলার বক্তব্যে আরও বেশকিছু ‘আপত্তিকর মন্তব্য’ সংযুক্ত ছিল।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীগণ ব্যাপক প্রতিবাদ করেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপ, আইডি এবং পেজ থেকে এই ভিডিওটি আপলোড এবং শেয়ার হচ্ছে। একাধিক ইউটিউব চ্যানেলও ভিডিও শেয়ার করেছে। প্রত্যেকেই এই মহিলার ধৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে, অনেকে ফাঁসি চেয়ে প্রতিবাদ করছেন। পোস্টগুলোতে গতকাল থেকে হাজার হাজার কমেন্ট করছেন ইন্টারনেট ব্যবহারকারী সাধারণ মানুষ। প্রত্যেকেই এর তীব্র প্রতিবাদ এবং প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
ভিউয়ার বাংলাদেশ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ১০ ঘণ্টা আগে ভিডিওটা পোস্ট করা হলে চার সহস্রাধিক লোক এ পর্যন্ত কমেন্ট করেছেন এবং প্রত্যেকেই একে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত কিছুদিন আগে শরিয়ত সরকার নামে এক বাউলকে পালাগানের আসরে ইসলাম ও নবিজিকে নিয়ে কটাক্ষ করার কারণে গ্রেপ্তার করা হয়েছিল। তার গ্রেপ্তারের পর একশ্রেণির লোক তার মুক্তির দাবি জানিয়ে আসছে। ইন্টারনেটে মন্তব্যকারীরা বলছেন, শরিয়ত সরকারের চেয়েও জঘন্য ভাষায় এ মহিলা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
আল্লাহকে অকথ্য ভাষায় গালি দিলেন রিতা দেওয়ান।
আল্লাহকে অকথ্য ভাষায় গালাগালি করলো এই মহিলা।আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এর শাস্তি চাই।
Gepostet von Viewer Bangladesh am Freitag, 31. Januar 2020
