
ফাতেহ ডেস্ক :
কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনে নামছেন ওলামায়ে কেরাম। আজ ২ ফেব্রুয়ারি (রোববার) কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক কার্যালয়ে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠকে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে চলতি বছরের ৫ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় স্মরণকালের বৃহত্তম গণসমাবেশের আয়োজন করা হবে।
এর আগে সকল বিভাগীয় শহরে একটি করে মহাসম্মেলন করা হবে। এসব কার্যক্রম পরিচালনার করা হবে ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওত বাংলাদেশ’-এর ব্যানারে।
সংগঠনটির বর্তমান কমিটি বিলুপ্ত করে আল্লামা শাহ আহমদ শফীকে সভাপতি করে নতুন কমিটি ঘোষিত হয় ওই বৈঠকে।
বৈঠকে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছেন ওলামায়ে কেরাম।
আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বেফাক সহসভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী, মুফতি ওয়াক্কাস, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, বেফাক মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুছ, বেফাক সহসভাপতি মুফতী ফয়জুল্লাহ, বেফাক কওমিয়া গওহরডাঙ্গার সভাপতি মুফতি রুহুল আমিন, মহাসচিব মাওলানা শামসুল হক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মাওলানা আবু তাহের নদভী, সহকারী মহাসচিব মুফতী শাসমুদ্দীন জিয়া, আযাদ দ্বীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশ এর সহসভাপতি মাওলানা মুহিব্বুল হক, মহাসচিব মাওলানা আব্দুল বছীর, তানজীমুল মাদারিসিদ দীনিয়া বাংলাদেশ এর সভাপতি মাওলানা আরশাদ রাহমানী, জাতীয় দীনী শিক্ষাবোর্ড এর সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মহাসচিব মাওলানা মোহাম্মাদ আলী।
আরো উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহসভাপতি মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব, মধুপর), মাওলানা সাজিদুর রহমান, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়্যা, মাওলানা মুছলেহুদ্দীন রাজু, মাওলানা মাহফুজুল হক, মুফতি জসীমুদ্দিন, মাওলানা আনাস মাদানী, মুফতী নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মুফতি মীজানুর রহমান সাঈদ এবং মাওলানা মু: অছিউর রহমান।
-প্রেস বিজ্ঞপ্তি
