ফাতেহ ডেস্কঃ
করোনাভাইরাস এখন শুধু চীনেই নয়; বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে। রোগটি মহামারীতে রূপ নিচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা।চীনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই ভাইরাসে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ৪২৫ আর আক্রান্ত হয়েছে ১৮ হাজার ২০৫ জন।
এখন পর্যন্ত এ ভাইরাস থেকে মুক্তির কোনো কার্যকরী ওষুধ আবিস্কারে সফল হয়নি ভাইরোলজিস্টরা।
করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে যখন আতঙ্ক বিরাজ করছে তখন হৃদয়বিদারক একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে কান্নায় বুক ভাসাচ্ছেন নেটিজেনরা।
হুসাইন সেডির টুইট করা ভিডিও পোস্টে দেখা গেছে, কয়েক মাস বয়সী একটি দুগ্ধপোষ্য শিশু হাসপাতালের কাচেঘেরা একটি ছোট রুমে খাটের ওপর। বিপরীত পাশে মাস্কপরিহিত ডাক্তার। ডাক্তার কাচের এপাশ দিয়ে বাচ্চাকে পর্যবেক্ষন করছিলেন। কিন্তু ওপাশের শিশুটি দুই হাত উঁচু করে নাড়াতে থাকে। যেন ডাক্তার তাকে কোলে নেয়। কতদিন সে প্রিয়জন তো দুরের কথা, কারো কোলে ওঠতে পারছে না! ডাক্তার দ্রুত ঘুরে কান্নায় ভেঙ্গে পড়েন। যাতে বাচ্চা তার চোখের পানি দেখতে না পায়।
ভিডিও ক্যপশনে লেখা হয়েছে, সত্যিকার বেদনাদায়ক। আমরা আর সইতে পারছি না।
মোহাম্মাদ হাসান নামে একজন লিখেছেন, বাচ্চা কেন একা! তার মা-বাবা কোথায়? আমার বাচ্চা আক্রান্ত হলে আমি তাকে একা রাখতাম না! এ দৃশ্য দেখার থেকে মরে যাওয়া আমার জন্য বেটার ছিল।
অন্য একজন লিখেছেন, করুনাময় গড! ভাইরাসে আক্রান্ত সকল শিশু, তাদের সেবাকারী সকল সাহসী ও যত্নশীল ডক্তার ও নার্সদের সাহায্য করুন।
বিমর্ষ একজন লিখেছেন, আমি কান্না থামাতে পারছি না।
বিপরীতে ক্রুদ্ধ একজন লিখেছে, চীনা কমিউনিষ্ট পার্টির জন্য আজ লক্ষ লক্ষ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ভাইরাসটি ২০১৯ সালের নভেম্বরে পাওয়া গিয়েছিল। কিন্তু চীনা কমিউনিষ্ট পার্টি তা গোপন করে। যারাই এর বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তাদের জেলে পাঠানো হযেছে।
ভিডিওটি দেখুন-
An extremely painful video 😢
We don’t deserve this 😭 #coronavirus #CoronavirusOutbreak #PrayForChina #coronaviruswuhan #2019nCoV #China #Wuhan #WuhanCoronavirus #ChinaVirus #WuhanPneumonia #CoronaOutbreak pic.twitter.com/wpMNqTwB18— Hussnain Sethi (@ImHussnainSethi) January 31, 2020
সূত্রঃ আল আরাবিয়্যাহ
