‘ইহুদীবিদ্বেষ’ অভিযোগে আমেরিকান প্রেসিডেন্টের পুত্র হামলার শিকার(ভিডিও)

‘ইহুদীবিদ্বেষ’ অভিযোগে আমেরিকান প্রেসিডেন্টের পুত্র হামলার শিকার(ভিডিও)

ফাতেহ ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র জুনিয়র ট্রাম্প যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে হামলার শিকার হন বলে এনবিসির বরাতে জানিয়েছে আরটি।

খবরে বলা হয়, ৩ জানুয়ারী সোমবার সংবাদ সন্মেলন করছিলেন ট্রাম্প-পুত্র। উপস্থিত এক প্রতিবাদকারী দ্রুত মঞ্চের দিকে ধেয়ে আসে। নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে হলরুম থেকে জোরপূর্বক বের করে আনে।

বের হওয়ার আগে ক্রুদ্ধ ব্যক্তি বলেন,’ ‘তোমার পিতা নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিবছর ইহুদীদের ওপর গুলি বর্ষণ বেড়ে চলছে।’ সে আরো বলে, তুমি সকল ইহুদীদের হত্যা করছ! তোমাদের সবাই ইহুদীদের হত্যা করছ!’

ট্রাম্পের পুত্র বলেন, ‘অনেক সমালোচক থাকা সত্বেও আমার পিতা সঠিক পথেই আছেন। মার্কিন জনগণের জন্য নিরলসভাবে কাজ করছেন। দেশের সেবায় একটি মুহুর্ত হাতছাড়া করছেন না।

জুনিয়র ট্রাম্প আরো বলেন, ‘আমি বিশ্বাস করি না, মার্কিন ইহুদী ও ইসরাইলের জন্য ট্রম্পের থেকে কেউ বেশী কাজ করেছে।’

ভিডিও দেখুন-

 

 

আগের সংবাদ‘হজরত’ মানে কী? কোথায় এর ব্যবহার?
পরবর্তি সংবাদকরোনাভাইরাসের ভয় দেখিয়ে ধর্ষণ থেকে রক্ষা পেল নারী