ফাতেহ ডেস্কঃ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতের পাথর ভর্তি দুই ট্রাকের মাঝে পিষ্ট হয়ে বুলিন সরকারের ছেলে দুলাল সরকার(৫০) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ভোমরা স্থলবন্দরে পাথর খালাস করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল সরকার সাতক্ষীরা শহরের ফুলতলা গ্রামের পুলিন সরকারের ছেলে।
ভোমরা বন্দরের শ্রমিকরা জানান, ভারতীয় পাথর খালাস করার সময় ট্রাক দুটির মাঝখানে পড়ে যান শ্রমিক দুলাল সরকার। এ সময় দুই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যান শ্রমিক দুলাল।
ভোমরা বন্দরের ইমিগ্রেশন পুলিশের এসআই বিশ্বজিত সরকার জানান, ভারতীয় দুই ট্রাকের টাপে পিষ্ট হয়ে শ্রমিক দুলাল সরকার নিহত হয়েছেন। তার লাশটি উদ্ধার করা হয়েছে। ট্রাক দুটি আটক করা হয়েছে।
