ফাতেহ ডেস্কঃ
ফেনীর জেলা কারাগারের সুপার রফিকুল কাদেরকে প্রত্যাহার করে ঢাকায় কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) পক্ষে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্ণেল মোঃ আবরার হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, অদ্য আজই (৬ ফেব্রুয়ারি) কর্মমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
নোটিশে বলা হয়, পুনঃ আদেশ না দেয়া পর্যন্ত ফেনী কারাগারের কারা তত্ত্বাবধায়ক রফিকুল কাদেরকে জনস্বার্থে কারা আধিদফতর ঢাকায় সংযুক্ত করা হলো। পাশাপাশি তাৎক্ষণিক ফেনী থেকে কর্মমুক্ত হয়ে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। এবং তার বেতন-ভাতাদি ফেনী জেলা কারাগারের আনুকূলে উত্তোলিত হবে। ফেনীর জেলার দিদারুল আলম এই খবর নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, স্থানীয় সাংসদ নিজাম হাজারীসহ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা ফেনী কারাগারের কনডেম সেলের ৩ নম্বর কক্ষে ঢুকে দুই যুবলীগ নেতাকে হুমকি দেন বলে ভুক্তভোগী স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে অভিযোগ দেন। এবং এক্ষেত্রে জেল সুপার তাদের সহযোগিতা করেন বলে অভিযোগ আনা হয়।এই অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে তদন্ত কমিটি কারাবিধি ভঙ্গের অভিযোগের সত্যতা পান জেল সুপারের বিরুদ্ধে। এর শাস্তি হিসাবে ফেনীর জেল সুপার রফিকুল কাদের প্রত্যাহার করা হলো বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘কারাগারে ঢুকে আসামিদের হুমকি দেওয়ার বিষয়ে কারা কর্তৃপক্ষের তদন্ত হয়। তবে ঠিক কী কারণে বদলির আদেশ, তা আমার জানা নেই। কারা অধিদপ্তরের নির্দেশনা আছে, কারাগারে অবাধে প্রবেশের ব্যপারে যথাযথ ব্যবস্থা নিতে।
