
ফাতেহ ডেস্ক
তাবলিগ জামাত বাংলাদেশের মুরুব্বি ও কাকরাইল মারকাযের প্রবীণ শূরা সদস্য মাওলানা মুযযাম্মিল হক (৯৫) ইন্তেকাল করেছেন। ইন্না ল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।
গতকাল শনিবার রাত ১০ টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
আজ রোববার বিকেল ৫টায় কক্সবাজারের চকরিয়া দুরহাজারা নতুনপাড়া হাই স্কুল মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে একাধিক সূত্রে।
মাওলানা মুজাম্মেল হক তাবলিগের বাংলাদেশের প্রবীণ আলেম। তিনি মুফতিয়ে আজম ফয়জুল্লাহ রহ. এর খলিফা। হযরতজী মাওলানা এনামুল হাসান রহ-এর বানানো শূরা।
তার স্মৃতি ও বুঝশক্তি থাকাকালীন তিনি উলামায়ে কেরামকে অনেক শ্রদ্ধা করতেন। নিজের অনুপস্থিতিতে তার ফায়সালাগুলো মাওলানা কারী জুবাইর সাহেবকেই দিতেন বলে জানা যায়।
-এটি
